নোটিশ
প্রধান শিক্ষক
MD. ABDUS SABUR
অধ্যক্ষ
প্রতিষ্ঠান প্রধানের বার্তা
শিক্ষা শুধু সনদ অর্জনের মাধ্যম নয়; বরং সততা, নীতি-নৈতিকতা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে একজন প্রকৃত সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার নিরন্তর প্রক্রিয়া।
তারাগঞ্জ ওয়াক্‌ফ এস্টেট সরকারি কলেজ এ অঞ্চলের শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে এক অনন্য ভূমিকা পালন করে আসছে। আমাদের লক্ষ্য কেবল পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান প্রদান নয়, বরং আধুনিক ও যুগের উপযোগী শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিয়মিত অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং সঠিক পথ অনুসরণই তোমাদের সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে। আমি আশা করি, তোমরা অত্র প্রতিষ্ঠানের ঐতিহ্য ও শৃঙ্খলা বজায় রেখে জ্ঞান অর্জনে আত্মনিয়োগ করবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে তুলবে।

অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আমরা এই কলেজকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সামনে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
সকলের সর্বাঙ্গীন কল্যাণ ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

অধ্যাপক/অধ্যক্ষ
তারাগঞ্জ ওয়াক্‌ফ এস্টেট সরকারি কলেজ
তারাগঞ্জ, রংপুর।
হোমে ফিরে যান